টাঙ্গাইলের মধুপুর উপজেলার জেলাখানাবাইদ এলাকায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (০২ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ইবনে সিনা কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জ‍ানান, বিকেলে রফিকুল ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে সিরাজগঞ্জে ফিরছিলেন। এসময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যত‍া নিশ্চিত করেছেন।

ওএফ