রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌঁনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এদের মধ্যে চান মিয়া (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মিরপুর পূরবী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপরজনের পরিচয় জানা যায়নি।

ঢামেক সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা. ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ