বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী বইমেলা ও ১৪ এপ্রিল বর্ষবরণ উৎসবের প্রস্তুতি নিচ্ছে জাতীয় প্রেসক্লাব।
বর্ষবরণ উৎসবে গান, বায়োস্কোপ এবং সাপ ও বেজি খেলা আয়োজন করা হবে। 'এসো হে বৈশাখ এসো ' গান দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে প্রেসক্লাব সদস্যদের ছেলেমেয়েদের পরিবেশনায়। এছাড়া তাদের পরিবারের জন্য খৈ, মুড়ি-মুড়কি, বাতাসা ও খিচুড়ি-ইলিশের আয়োজন করা হয়েছে।
দুপুরে দেশীয় খাবারের বিশেষ মধ্যান্হ ভোজ হবে। এর আগে কিরণ চন্দ্র রায়সহ শিল্পীরাসঙ্গীত পরিবেশন করবেন।
প্রখ্যাত চিন্তাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে কবিতা পাঠের আসরসহ নানা অয়োজনে মুখরিত থাকবে সাতদিনব্যাপী এই অনুষ্ঠান।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]