আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংসদ ঢাকা কর্তৃক আয়োজিত জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দিনের সভাপতিত্বে যুব উন্নয়ন সংসদের সেক্রেটারী মো: কামাল হোসেনের পরিচালনায় র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথির আলোচনা পেশ করেন বিশিষ্ট আইনজীবি এডভোকেট ড. মো: হেলাল উদ্দিন, বিশিষ্ট আইনজীবী ঢাকা বার এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি এডভোকেট কামাল উদ্দিন ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহ- সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুস সালাম, যুব নেতা সোহেল রানা মিঠু, মো: রেজাউল করিম, আব্দুল মুনিম খান ও ফাইজুর রহমান প্রমুখ যুব নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ডা. মোয়াজ্জেম হোসেন তার বক্তব্যে বলেন, মাদক রোধে আমাদের সবাইকে অধিক সচেতন হতে হবে। মাদক সেবনের কারণে মুখমন্ডল ফুলে যাওয়া, মুখ চোখ নাক লাল হওয়া, ক্ষুধামন্দা, স্মরণশক্তি কমে যাওয়া, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া, বুক ও ফুসফুস নষ্ট হওয়া, চর্ম রোগ বৃদ্ধি পাওয়া, ক্যান্সার, লিভার সিরোসিস, আলসার হওয়া এবং যৌন শক্তি কমে যায়। মাদকের কারণে বাংলাদেশ বড় রকমের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসুন দল মত জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মাদককে সকলে না বলি এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে মাদক নির্মূলে ভূমিকা রাখি। মাদকমুক্ত কল্যাণকর রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলি।
সভাপতির বক্তব্যে এডভোকেট জালাল উদ্দিনের বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জানেনা এমন লোক পৃথিবীতে খুব কমই আছে। সারা দুনিয়ায় মাদকের ভয়াবহ ক্ষতি ও প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬ জুনকে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। মাদকের নেশায় একবার আসক্ত হয়ে পড়লে একজন ব্যক্তিকে ফিরিয়ে আনা খুবই কঠিন। তাই এ ব্যাপারে মা-বাবা ভাই-বোন সহ পরিবারের সদস্যদের সচেতন হওয়া জরুরি।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





