রাজধানীতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে রাজধানীর শাহজাহানপুর ও ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহাজাহানপুর ও ক্যান্টনমেন্ট থানা এলাকায় গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
ডিএমপি পুলিশের এই কর্মকর্তা জানান, আটকদের জিজ্ঞাসাবা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। পরে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি।
জেড





