গাইবান্ধার সুন্দরঞ্জে প্রধান শিক্ষিকা’র যোগ-সাজোষে দপ্তরী কাম-পিয়ন নিয়োগ বাণিজ্যে’র অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার পাইটকা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা- রীনা রাণী সরকার এর যোগ-সাজোষে কয়েক লক্ষ্য টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থী রবিউল ইসলামকে নিয়োগ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অনুসন্ধানে জানা যায়, নিয়োগ কমিটির নিয়ম অনুযায়ী স্ব-হস্থে দরখাস্থ লেখার বিষয়টি প্রার্থী অন্যের মাধ্যমে করেছেন । এ ছাড়াও ঐ শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়োগের বিষয়ে প্রধান শিক্ষিকার সাথে কথা বললে তিনি জানান, এমপির মাধ্যমে হয়েছে আপনি তার সাথে কথা বলেন। এর আগে রীনা রাণীর বিরুদ্ধে বিদ্যালয়ের অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগ পাওয়া যায়।
কেএইচ





