এশিয়া-আফ্রিকা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রীকে মঙ্গলবার সকাল ১০টায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

জাকার্তার স্থানীয় সময় বিকাল ৪টায় সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী নূরবায়া বাকের ও জাকার্তার গভর্নর বাসুকি টিজাহায়া পুর্ণামা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজুমল কুাউনাইন ও ঢাকায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ভীরানতা আতমাদজাও প্রধানমন্ত্রীকে অভর্থন্যায় থাকবেন।

আগামী ২২ থেকে ২৪ এপ্রিল এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের ফাঁকে চীন, জাপানসহ বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ‘বিশ্ব শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে সাউথ সাউথ সহযোগিতা জোরদার করা।’

এআর