শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন তাঁরই ব্যক্তিগত কর্মকর্তা ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।

বিতর্ক থাকায় গত ২০ জুলাই মন্মথ রঞ্জন বাড়ৈ-কে এপিএসের দায়ি​ত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে পদটি শূন্য হয়। তবে মন্মথ রঞ্জনকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে উপ-কলেজ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কেএইচ