নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কেল্লাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রাশেদা বেগম (৪০), স্বামী হাসান মামুদ ও রাশেদা বেগমের মেয়ে আশেকা (দেড় বছর)। তাদের বাড়ি নীলফামারীর উত্তর দুরাকোটি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানে করে মা ও মেয়ে নিজ বাড়িতে যাচ্ছিল। আজ দুপুর সোয়া দুইটার দিকে একটি বালুবাহী ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়।

কিশোরগঞ্জ থানার ‍ওসি বজলুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে।

এমএনজে