সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন ভাঙ্গাবাড়ী এলাকার উত্তরণ মহিলা কলেজের দরিদ্র ২০ জন ছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কলেজ কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে কলেজের হলরুমে এ বই বিতরণ করা হয়।

বই বিতরণকালে উপস্থিত ছিলেন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুজ্জামান আশা, কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর রাশেদুল হাসান খান ফঁসি, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম খান কবীরসহ কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা।

জেআই