মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ফরেষ্টার হাফিজুর রহমানের পিতা আলহাজ্ব মো: ইবাদত হোসেন মোল্যা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর।

তিনি চার পুত্র, এক কন্যা, নাতনি, পুতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে ফরেষ্টার হাফিজুর রহমান জানান, বাদ যোহর চন্ডিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাফেজ রিদওয়ানের ইমামিতে নামাজে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সাইফুল্লাহ/এমবি