নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক (বিপিএম, পিপিএম) রোদের কষ্ট থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য ধান কাটায় নিয়োজিত শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাথাল বিতরণ করেন।

মঙ্গলবার দুপুরে শহরের পাশে বরুনকান্দি মাঠে এই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম (পূর্ব) ও রাশিদুল হক (পশ্চিম), সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর) মহসীন আলী, ডিআইওয়ান, মোসলেম উদ্দীন, সদর থানা অফিসার ইনচার্জ জাকিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

এছাড়াও জেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলালসহ মডেল প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআইএস