নিখোঁজের ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগর থেকে উদ্ধার হওয়া কবি, সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহার মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবিব ফরহাদ মজহারকে নিজ জিম্মায় মুক্তি দেন।

এর আগে নিজেকে অপহরণের বিষয়ে একই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কবি ফরহাদ মজহার। এরপর ফরহাদ মজহারের নিজ জিম্মায় যাওয়ার জন্য করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

ফরহাদ মজহারের পক্ষে এই আবেদনটি করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, জয়নাল আবেদিন মেজবাহ, জিয়াউদ্দিন জিয়া।

এমএনজে