রাজধানীর রূপনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে জিয়ারুল ওরফে রুবেল (২০) নামে এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শুকনাপাড়া এলাকায়। তার বাবার নাম আজিজুল হক।

শুক্রবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে রূপনগর থানা পুলিশ।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ জানান, নিহত রুবেল রূপনগরের বি ব্লকে (প্লট-৩/বি-৪) নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করতেন। শুক্রবার সকালে ওই ভবনের ৩য় তলা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ