মাগুরায় জেলা ও দায়রা জজ কামরুল হাসান ও তার ছেলেসহ একদিনে সর্বোচ্চ ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ৭২ জনে দাড়ালো।
এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩৪ জন। মারা গেছে ২ জন। নতুন শনাক্ত ৫ জনের বাড়ি মাগুরা সদরে, ২ জনের বাড়ি মহম্মদপুরে ও একজনের বাড়ি শালিখা উপজেলায়।
মঙ্গলবার (২৩ জুন) মাগুরা সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা জানান, জেলায় নতুন করে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে শহরের জেলা জজ বাংলো ২ জন, খানপাড়া, স্টেডিয়ামপাড়া ও পুলিশ লাইনস্ - এ ১ জন করে, এছাড়া মহম্মদপুরের ভাটারা গ্রামে ১ জন ও মহম্মদপুরের ৩নং ওয়ার্ডের ১ জন এবং শালিখায় ১ জন।
মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ৭২ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন-৩৪ জন। মোট সুস্থ্য ৩৬ জন, অদ্যবধি মৃত্যু ২ জন।
এদিকে মাগুরা পুলিশ লাইনস্-এর বাসিন্দা ও অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখার কর্মকর্তা মুন্সি ওহিদুল ইসলামের করোনা পজিটিভ হওয়ায় অগ্রণী ব্যাংকের শ্রীপুর শাখাটি লকডাউন করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন।
সাইফুল্লাহ/এমবি





