চট্টগ্রামের লোহাগড়ার দুর্গম পাহাড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে একজন প্রশিক্ষক ও আরেকজন প্রশিক্ষণার্থী ছিলেন।
সাতকানিয়া সার্কেলের এএসপি হাসানুজ্জামান মোল্লা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দুপুর পৌনে ৩টার দিকে লোহাগড়া থানাধীন বড়হাতিয়া ফরিদারঘোনা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
সাতকানিয়া থানার ওসি আব্দুল জলিল বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কোনও হতাহত রয়েছে কিনা তা ঘটনাস্থলে গেলে জানা যাবে।’
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, প্রাথমিকভাবে জেনেছি বিমানটিতে একজন প্রশিক্ষক ও আরেকজন প্রশিক্ষণার্থী ছিলেন।
স্থানীয়রা বলেছেন, বিধ্বস্ত হওয়ার আগে দু’জনই প্যারাসুটের মাধ্যমে নিচে অবতরণ করেন। পরে এয়ারফোর্সের আরেকটি বিমান গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।
মাসুম/এমবি





