মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশীমইল এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম বসরী বেগম (৩৫)। তার স্বামীর নাম কবির মিয়া।

রোববার দুপুরে ভুকশীমইল ইউনিয়নের মীরশংকর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মীরশংকর গ্রামের কবির বসরীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে পিঠিয়ে মেরে ফেলে। পরে একে আত্মহত্যা বলে চালিয়ে দিতে বসরীর মুখে বিষ ঢেলে দেয়।

বসরীকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর কবির পলাতক রয়েছে।

কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।’

এমকে