জেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে ১৫টি সাধারণ ওয়ার্ডে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন, দেবাশীষ দত্ত সমীর, মারুফ আক্তার, নৃপেন ঝাঁ, হুমায়ুন কবির, জামাল উদ্দিন, আবুল কাশেম, আব্দুল কাদের, এখলাছুর রহমান, মঈনুল হক, গিয়াসউদ্দিন আহমেদ, আমির উদ্দিন, আসির উদ্দিন, নজরুল ইসলাম, আমিনুল হক চৌধুরী ও রওশুনুল হক।

অপরদিকে সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত নারী সদস্যরা হলেন, সাবিনা ইয়াসমিন, সুরাইয়া জেসমিন, সেতারা হক, মহসেনা বেগম ও হুসনেয়ারা হক।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী বিনা প্রতিদন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পারভেজ/জারিফ