মেহেরপুর সদর উপজেলা থেকে ৫ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
রমজান উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পোস্টার লাগানোর সময় শহরের বড়বাজার এলাকা থেকে সোমবার সকাল ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- সাইদ হোসেন , হালিম মিয়া, আশরাফুল, সোহেল রানা ও আব্দুল্লাহ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





