স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বাংলাদেশ নিরাপত্তার দিক থেকে আমেরিকার থেকে এগিয়ে রয়েছে। দেশটিতে একদিনে যে খুন হয় দেশে তা একমাসেও হয় না।
শনিবার বিকালে শরীয়তপুর ষ্টেডিয়াম মাঠে জেলা কমিউনিটি পুলিশিং ও জেলা পুলিশের উদ্যোগে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ জনতা কাছাকাছি আসতে পেরেছে। এতেই প্রমাণ করে পুলিশ ভাল কাজ করছে। পুলিশ আগের অবস্থায় নেই। এ জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এ দেশের মানুষ জঙ্গীবাদ ও সন্ত্রাস পছন্দ করে না। এ জন্য আমারা বাংলাদেশ কে নিরাপদ রাখতে পেরেছি।
জঙ্গী ও সন্ত্রাস দমনে পুলিশকে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান আসাদুজ্জামান খান।
শরীয়তপুর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল(অবঃ) শওকত আলী, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, নাহিম রাজ্জাক এমপি, নাভানা আকতার এমপি, স্বরাষ্ট্র সচিব ডঃ মোজাম্মেল হোসেন খান, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হুসাইন খান, আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারন সম্পাদক অনল কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
ওএফ





