জাতীয় সংসদের সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
খুলনার ফরাজীপাড়ার নিজ বাসভবনে রবিবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
তার স্ত্রী মাজেদা আলী জানান, বিকেল পৌনে ৩টায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এসএইচ





