পাবনার সাঁথিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন চরমপন্থীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন- জানে আলম, শামসুল হক, রফিকুল ইসলাম। তাদের কাছ থেকে পুলিশ একটি পাইপ গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সোমবার ভোর রাতের দিকে তাদের উপজেলার ধুলাউড়ি গ্রামে গোপন বৈঠক করার সময় তাদের পুলিশ আটক করে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরো জানান, এরা সকলেই চরমপন্থীদলের সদস্য।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আইনগত অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে থানা সূত্র জানিয়েছে।

এম আর