অবরোধের পঞ্চম দিনে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট।
শনিবার সকাল ৯টায় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দ।
কেএইচ





