নড়াইলে বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীসহ বিভিন্ন অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে সদরে ১৩, লোহাগড়া ও কালিয়ায় ছয়জন করে এবং নড়াগাতিতে চারজন।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, হরতালে নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগে ও মামলার এজাহারভূক্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়।
ইআর





