রাজধানীর হাতিরঝিলে বাস সার্ভিস চালু করেছে হাতিরঝিল কর্তৃপক্ষ। বুধবার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
প্রাথমিকভাবে চার বাস কারওয়ান বাজার থেকে রামপুরা পর্যন্ত যাতায়াত করবে। কারওয়ান বাজার থেকে রামপুরা পর্যন্ত যাত্রীদের ১৫ টাকা ভাড়া দিতে হবে। আর পুরো হাতিরঝিল ঘুরতে লাগবে ৩০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এআই





