গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন কোম্পানির প্রায় ২ হাজার সীমকার্ড ও বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সামগ্রীসহ শাখাওয়াত হোসেন সুমন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
টঙ্গী থানার মধ্য আরিচপুর এলাকায় রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সুমন নোয়াখালী সেনবাগ থানার নজরপুর গ্রামের সফিউদ্দিনের ছেলে।
টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে টঙ্গী থানার মধ্য আরিচপুর এলাকায় কাজী সফিউল্লাহর ৬ তলা বাড়ির ৫ম তলায় অভিযান চালিয়ে প্রায় ২হাজার সীমকার্ড, কম্পিউটারের পিসি ও বিপুল পরিমান মেশিন উদ্ধার করা হয়েছে। এসময় সুমন নামে ওই যুবককে আটক করা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
এমই





