সুনামগঞ্জে অবরোধে নাশকতার অভিযোগে জামায়াত বিএনপির দুই কর্মীসহ বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করাহয়।

পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে তাদের গ্রেফতার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

কেএইচ