বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। উপস্থিত আছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নূরী এবং বাস মালিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা।
এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ডিজেল, পেট্রল, কেরোসিন ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪ টাকা, কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্রলে ৪৪ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।





