পরীক্ষায় অকৃতকার্যরোধে ক্লাস নেয়ার উদ্যোগ নিয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল।

তিনি মেহেরপুর সরকারি মহিলা কলেজে ছাত্রীদের ইংরেজী ক্লাস নিয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার সময় তিনি এই ক্লাস নেন।

সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল জানান, চলতি বছর যশোর বোর্ডে অনেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তারা অধিকাংশ ইংরেজী বিষয়ে অকৃতকার্য হয়েছে।

তিনি একজন অধ্যাপক হিসেবে শিক্ষার্থীদের স্বার্থে প্রতি সপ্তাহে একদিন ছাত্রীদের ইংরেজী ক্লাস নেয়ার ঘোষণা দেন। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আ ফ ম শফিকুর রহমান, কলেজের শিক্ষকসহ সকল ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এমপির এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে উৎসাহ যোগাবে বলে মনে করেন কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ