কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং ডাকাতি, অপহরণ ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি নুরুল হক ভূট্টোকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে টেকনাফ পৌর এলাকার নাজিরপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নুরুল হক ভূট্টো টেকনাফ পৌর এলাকার নাজিরপাড়ার এজাহার মিয়ার ছেলে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, গ্রেফতার নুরুল হক ভূট্টোর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এ নিয়ে তিনি দীর্ঘদিন এলাকা থেকে পালিয়ে যায়। সম্প্রতি এলাকায় ফিরেছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একজন ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতি, অপহরণ, জমি দখল ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে।
ওসি আরওজানান, তার বিরুদ্ধে টেকনাফ ইতিপূর্বে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কেএইচ





