ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ট্রলার ডুবে কিশোরগঞ্জের মিঠামইনে ৪ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ আনসার সদস্য। তাদেরকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের হবি মিয়ার স্ত্রী সাবিনা (৩৫), টেকপাড়া গ্রামের মৃত নারায়ণ মিস্ত্রীর স্ত্রী বিউটি আক্তার (৪০), কামালপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা আক্তার (৩৬) ও সাজনপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নোমেনা (৩২), আম্বিয়া খাতুন (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার ভোরে মিঠামইন উপজেলা সদর ঘাটে একটি বড় ট্রলারে কয়েকশ আনসার সদস্য হুড়োহুড়ি করে ওঠার সময় ট্রলারটি একদিকে কাত হয়ে ডুবে যায়।
পরে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে চার নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের নিকলীতে।
এমবি





