রাজধানীর মতিঝিলে বিদেশি অস্ত্র ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটকরা হলেন- কবির খান (৪০) ও সাজ্জাদুল ইসলাম (৩৩)।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের ঘরোয়া হোটেল থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার বেলা ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিদেশি অস্ত্র কেনাবেচা করছেন। এছাড়া অবৈধ অস্ত্র ব্যবসা সিন্ডিকেটের সক্রিয় সদস্যও তারা।

এ বিষয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তনাধীন রয়েছে বলেও জানান পুলিশের এ মুখপাত্র।

এএইচ