কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ নাফ নদীর মোহনায় ইয়াবা পাচারকারী সঙ্গে বিজিবি সদস্যদের গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছেন ও গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন। এ সময় বিপুল ইয়াবাসহ একটি নৌকা আটক করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার ভোরে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
নিহত জাহেদা খাতুন (৫০) মিয়ানমারের মংডু শহরের কালু মিয়ার স্ত্রী। আহতরা হরেন- মিয়ানমারের মংডু শহরের মোহাম্মদ তৈয়ুবের স্ত্রী রশিদা খাতুন (২৫), মৃত আবু জাহেরের স্ত্রী মজুমা খাতুন (৪৯), মকবুল আহমদের ছেলে মোহাম্মদ কাসেম (৭০), টেকনাফের শাহপরীর দ্বীপের আবদুল গফ্ফারের ছেলে মোহাম্মদ শফিক (২০)।
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল রকিবুল হক জানান, নৌকা যোগে ইয়াবা নিয়ে বাংলাদেশের প্রবেশের সময় বিজিবির টহল দলকে লক্ষ্য করে পাচারকারীরা গুলি চালায়। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি। এতে এক জন নিহত হন। আহত হন চারজন। হতাহতরা টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় নৌকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
জারিফ





