এবার করোনায় আক্রান্ত সন্দেহে রংপুরে এক চীনা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরের উত্তরা ইপিজেডে কর্মরত জাংওয়াই নামের ওই নারী গত কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। পরে তাকে করোনা আইসুলেশন বিভাগে নেয়া হয়।

আজ রোববার দুপুরের দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে তার শরীরে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআর।

অসুস্থ জিং জং (২৯) নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি চীনা কোম্পানিতে কর্মরত। তিনি গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রুস্তম আলী বলেন, ‘জিং জং গতকাল শনিবার অসুস্থ হয়ে পড়েন এবং আজ দুপুরে হাসপাতালে আসেন।’

চীনা নাগরিককে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে ভর্তির পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডা. রুস্তম আরো জানান, বিষয়টি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। তারা রোগীর রক্ত ও অন্যান্য নমুনা নিতে আসবে।

এএস