গাজীপুরের টঙ্গী থেকে ১,৯২০ পিস ইয়াবা, ১৯০ গ্রাম হেরোইন ও দুইলাখ আটানব্বই হাজার টাকাসহ নয়নতারা ও ফুলেসা বেগম নামে দুজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে থানার হাজীর মাজার বস্তি থেকে তাদের আটক করা হয়।
টঙ্গী থানার অফিসার ইন চার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, র্যাব-১-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই বস্তির দুটি ঘরে অভিযান চালায়। পরে গভীর রাতে আটকদের থানায় সোপর্দ করে র্যাব। আটকদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
কেএইচ





