বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে দুই লাখ হুনডি টাকাসহ চয়ন বিশ্বাস (৩২)নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভার কে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আটক চয়ন বিশ্বাস ভারতে ২৪ পরগনা জেলার বনগাঁ থানা গোবকনগর গ্রামের নারায়ণ বিশ্বাসের ছেলে।

রোববার রাত ৯টার সময় তাকে আটক করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় এক ট্রাক ড্রাইভার জুতোর ভিতর করে হুনডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ইমিগ্রেশনের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুই লাখ হুনডির টাকাসহ চয়ন বিশ্বাস কে হাতেনাতে আটক করেন। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নাছির/এসএম