টাঙ্গাইলের ধনবা‌ড়ি‌ উপজেলায় বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ‌ সময় আহত হয়েছেন আরও তিনজন।

আজ রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌ‌নে ১টায় উপজেলার বা‌ঘিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষ‌ণিকভা‌বে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

ধনবা‌ড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, রোববার দুপুরে জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। ইতোমধ্যে বাস‌টি আটক করা হয়েছে। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এবিএস