লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর এলাকা থেকে অস্ত্রসহ রাকিব হোসেন রাজু (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মে) ভোরে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি বন্দুক, রামদা, চাইনিজ কুড়াল ও সাত রাউন্ড গুলি।

আটক রাজু লামচর এলাকার রফিক উল্লাহর ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া এ তথ্য জানিয়েছেন।

এমই