যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় নড়াইলের কালিয়া উপজেলাধীন ১১নং পেড়লী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আকছির উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় নড়াইলের এনডিসি এম এফ আবু সুফিয়ানের উপস্থিতিতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় ১১নং পেড়লী ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুল ইসলাম বাবু, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মোল্যা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তবিবুর রহমান মোল্যা, সাবেক কমান্ডার মোঃ কামরুল ইসলাম শেখ, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে জানাজা শেষে তাকে খড়রিয়া কবরস্থানে দাফন করা হয়।

এমবি