'আয় করে সমৃদ্ধি, দেশ ও জাতির প্রবৃদ্ধি' এ স্লোগানকে সামনে রেখে ভোলায় ৪দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা আয়কর অফিসে জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু এ মেলার উদ্বোধন করেন।
ভোলার সহকারী আয়কর কমিশনার মঞ্জুর রহমানর সভাপতিত্বে আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া জাহাঙ্গীরসহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় বক্তারা বলেন, অতীতে এ আয়কর মেলার প্রচলন ছিল না। বর্তমান সরকার সারাদেশে এ মেলার মাধ্যমে জনগণকে আয়কর দেয়ার ব্যাপারে উৎসাহিত করে যাচ্ছেন। পাশাপাশি জনগণও স্বতঃস্পুর্তভাবে এ মেলার মাধ্যমে উৎসাহিত হয়ে তাদের আয়কর প্রদান করছে।
এ মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে চারটি স্টল অংশ নেবে বলে জানা গেছে।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





