এক সময়ের ‘জলাশয় খেকো’ মোকাররম হোসেন দরদীকে ময়মনসিংহের ভালুকা থানার একটি মামলায় গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভালুকা থানার একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সে অনুযায়ী তাকে আমরা রাতে বাসা থেকে গ্রেফতার করি।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এসআই।
এমকে





