জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে জবি ছাত্রদের বেদখল হল পুনরুদ্ধারের আন্দোলন চলাকালে বংশালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হল পুনরুদ্ধারের মিছিল বের করে জবি শিক্ষার্থীরা। মিছিল বংশালের দিকে এগুতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধার মুখে জবি শিক্ষক সমিতির সদস্য শেখ মাশরিক হাসান মেহেদী এবং ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম-আহবায়ক মাহাদী হাসানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা সোয়া ১২টায় পুরান ঢাকার ২৬ নম্বর পুরাতন মোগলটুলী এলাকায় দখল হওয়া বজলুর রহমান হলের (বর্তমানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উচ্চ বিদ্যালয়) সাইনবোর্ড লাগিয়ে দেয়। সাইনবোর্ড লাগিয়ে ছাত্ররা চলেগেলে এলাকাবাসী সাইনবোর্ড খুলে তাতে আগুন ধরিয়ে দেয়। এ খবর আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পরলে মূহুর্তে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয় এলাকাবাসী-শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ।
এক পর্যায়ে পিছুহটে ছাত্ররা। পুলিশ ও এলাকাবাসীর বাঁধায় রায়সাহেব বাজার মোড়ে বিক্ষোভ অব্যাহত রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে হল গেটে ছেড়ে অদূরে অবস্থান নিয় এলাকাবাসী। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
[b]ঢাকা, জেইউ, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]
জাতীয়
জবি শিক্ষার্থী-এলাকাবাসী ধাওয়া পাল্টা ধাওয়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে জবি ছাত্রদের বেদখল হল পুনরুদ্ধারের আন্দোলন চলাকালে বংশালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হল পুনরুদ্ধারের মিছিল বের করে জবি শিক্ষার্থীরা। মিছিল বংশালের দিকে এগুতে চাইলে পুলিশ বাধা





