লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩১ জুলাই) বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হলেন- ওই এলাকার আব্দুল গফুরের ছেলে চাপারহাট ডিগ্রী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র মফিজুল ইসলাম (২১) ও শিয়ালখোওয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেনির ছাত্র শাকিল ইসলাম (১৫)।

স্থানীয়রা জানান, মাঠে নিজেদের বৈদ্যুতিক মোটরের সংযোগ নিয়ে কাজ করছিলেন মফিজুল ইসলাম ও শাকিল ইসলাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুরনবী/এমবি