সিম নিবন্ধনের সময় এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩১ মে পর্যন্ত সিম নিবন্ধন করা যাবে।ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এছাড়াও যারা এখনো সিম নিবন্ধন করেননি বা চেষ্টাও করা হয়নি সেই সিমগুলো ১ মে তিন ঘণ্টা বন্ধ থাকতে পারে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের মতামতকে সব সময় গুরুত্ব দিয়ে এসেছে। এখনও দিচ্ছে। এজন্য আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা আগামী ৩০ মে রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

তারানা হালিম বলেন, ৩১ মের পর থেকে অনিবন্ধিত সিম একেবারে বন্ধ করে দেয়া হবে।তিনি এই সময়সীমার মধ্যে সব গ্রাহককে তাদের অনিবন্ধিত সিম নিবন্ধন করে নেয়ারও আহ্বান জানান।

একই সঙ্গে বর্তমানে যে গতিতে আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজ চলছে, তা যেন কোনোভাবেই শ্লত না হয়, মোবাইল অপারেটরগুলোর প্রতি তাগিদ দেন তারানা হালিম।

এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ৩০ এপ্রিলের পর আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। ১ মে থেকে অনিবন্ধিত সিম ৩ ঘণ্টা করে বন্ধ করে দেয়া হবে।

তবে এই সময়সীমার মধ্যে অনেক গ্রাহক তাদের সিম নিবন্ধন করতে পারেনি জানিয়ে বিটিআরসিতে মোবাইল অপরারেটরগুলো সময় বাড়ানোর আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার প্রতিমন্ত্রী তারানা হালিম এ ঘোষণা দিলেন।

এআই