মঙ্গলবার বাস শ্রমিকদের মারপিটের জের ধরে নাটোরের সঙ্গে পাবনার সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

পরিবহন শ্রমিকরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনার মুলাডুলি এলাকায় নাবিলা পরিবহনের শ্রমিকরা নাটোরের মহানগর পরিবহন শ্রমিকদের মারপিট করে। এদের মধ্যে আহত ২ জনকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এরই জের ধরে দুপুরে নাটোরের সঙ্গে পাবনার সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন নাটোরের পরিবহন শ্রমিকরা। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ রুটে চলাচলকারী যাত্রীরা পড়েন মারাত্মক ভোগান্তিতে পড়েছেন বলে জানা যায়।

নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষন পোদ্দার শ্রমিকদের মারপিট ও বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মীমাংসার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

 

এমআইএস।