চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বিএনপি কর্মী ১ জন, শিবির কর্মী ১ জন ও জামায়াতের ২ জন কর্মী রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইআর