রাজধানীর মিরপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে প্রতিবেশী সিদ্দিক (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রূপনগরে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা রূপনগর থানায় একটি মামালা দায়ের করেছেন।
শিশুটির বাবা জানান, গতকাল তিনি এবং তার স্ত্রী কাজে বের হলে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী সিদ্দিক এ কাজ করে।
এমকে





