দিনাজপুরের বিরল উপজেলায় সাপের কামড়ে তিথি রাণী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে শিশুটি খেলতে গেলে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী সাপটিকে জীবিত আটক করে।

মৃত তিথি উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা গ্রামের বাহাদুর চন্দ্র সরকারের কন্যা।

মৃত তিথির বাবা বাহাদুর চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে খেলতে গেলে একটি বিষধর গোখরা সাপ তিথিকে কামড় দেয়।

সাপে কামড় দেয়ার পর চিৎকার দিলে তাকে বাড়িতে এনে প্রথমে স্থানীয় ওঝা দিয়ে ঝাঁড়ফুঁক করা হয়।

অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয়।

বিরল থানার ওসি মো. আব্দুল হাই সরকার সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর