কক্সবাজারের উখিয়ায় তালিকাভূক্ত শীর্ষ মানবপাচারকারী রুস্তম আলী মাঝিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে উখিয়া জালিয়াপাড়া ইউনিয়নের ছনুয়াথানা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উখিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, রুস্তম মাঝি কমপক্ষে চার হাজার মানুষকে পাচার করেছে। যার মধ্যে শতাধিক নিখোঁজ রয়েছে। মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

কেএইচ