দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১০ জন।

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে কুমিল্লার মুরাদনগরের রহিমপুর গ্রামে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ফারুক ও সাঈদুর নামের দুই আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ সময় এক ইউপি সদস্যসহ অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।

কুমিল্লা মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান জানায়, দলীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের দুটি পক্ষ ইউ পি সদস্য আলী আশরাফ ও আলাউদ্দিন আনিস পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ কর্মী ফারুক ও সাঈদুর গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেড